spot_img

তনু হত্যা: ১০ বছর পর প্রথম গ্রেফতার হাফিজুর ৩ দিনের রিমান্ডে

অবশ্যই পরুন

দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২২ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকার কেরাণীগঞ্জে হাফিজুর রহমানের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ৬ এপ্রিল এই আলোচিত মামলাটির সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন— সার্জেন্ট জাহিদ, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং ৪টি সংস্থার ৭ তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।

বুধবার বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত হন। তনুর বাবা-মায়ের জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সর্বশেষ সংবাদ

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার কোনো পরিকল্পনা নেই ফিফার

আসন্ন ২০২৬ বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ