spot_img

ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি, সামনে ভয়াবহ পরিণতি

অবশ্যই পরুন

ইউক্রেনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামোতে হামলার মাধ্যমে কিয়েভ এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। যার ফলে এখন তাদেরকেই চরম মূল্য দিতে হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘রোশিয়া ওয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে পুতিন জানান, চলতি বছরের বসন্তের শুরু থেকেই ইউক্রেন রাশিয়ার তেল ও গ্যাস খাতসহ বিভিন্ন বাণিজ্যিক গুদাম এবং বেসামরিক লজিস্টিকস স্থাপনাগুলো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা তীব্র করা হয়েছে। এর পাল্টা জবাবে রাশিয়াও কৃষ্ণসাগরে ইউক্রেনের বাণিজ্যিক জাহাজ চলাচল এবং প্রধান বন্দরগুলোতে কঠোর আক্রমণ চালায়, যেগুলো মূলত ইউক্রেনের সামরিক আমদানির কাজে ব্যবহৃত হচ্ছিল। এই পদক্ষেপে ইউক্রেনের প্রধান রফতানি রুটগুলো কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, এই সংঘাতকে পুরোপুরি একটি বিপর্যয়কর পরিস্থিতিতে রূপ নেওয়া থেকে রক্ষা করতে কিয়েভ এখন বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আরটি

সর্বশেষ সংবাদ

পুতিনের কাছে মুজতাবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ