spot_img

রাজনীতিবিদ-গণমাধ্যমের অনেকেরই জবাবদিহিতার ঊর্ধ্বে থাকার প্রবণতা আছে: তথ্যমন্ত্রী

অবশ্যই পরুন

রাজনীতিবিদ ও গণমাধ্যমের অনেকের মধ্যে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকার প্রবণতা রয়েছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার এত বছর পরও রাজনীতি কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আবার গণমাধ্যম কর্মীরাও নানাভাবে জবাবদিহিতার বাইরে থাকার চেষ্টা করেন। প্রতিষ্ঠানিকীকরণ করা না গেলে রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত হবে না।

গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া জবাবদিহিতা নিশ্চিত করা যায় না উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে। তবে সিটিজেন জার্নালিজম যেভাবে চলছে, সেটি সভ্যতার জন্য নতুন চ্যালেঞ্জ। এটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিতে পারলে শৃঙ্খলা ফিরবে।

এছাড়া সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তথ্যমন্ত্রী বললেন, বিষয়টি সম্পাদকদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

সন্তানদের দ্বারা বাবা-মায়ের সুরক্ষায় প্রণীত ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ সংশোধন করার উদ্যোগ নিয়েছে সরকার। যুগের চাহিদার সঙ্গে সংগতি রেখে...

এই বিভাগের অন্যান্য সংবাদ