spot_img

তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন আইআরজিসির: বিবিসি

অবশ্যই পরুন

ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থি সমাবেশে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। রাজধানী তেহরানের প্রধান চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রদর্শন করা হয় ‘গদর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

সমাবেশে উপস্থিত লোকজন ‘ডেথ টু আমেরিকা’ স্লোগান দেন। এ সময় ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌসাভি তেল আবিবে হামলার আহ্বান জানান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জনসাধারণের চলাচলস্থল ও আবাসিক এলাকার মধ্যেই ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়।

তেহরানের আরেকটি বড় চত্বরে আলাদাভাবে খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্রও প্রদর্শন করা হয়। শুধু তেহরানেই নয়, দেশটির দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক রাজধানী ও কবিদের শহর শিরাজ, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং ইরানের পশ্চিম-কেন্দ্রীয় প্রদেশ জাঞ্জানেও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি, যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইরানের বিভিন্ন শহরে চত্বরে এসব সরকারপন্থি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে দেশটির শীর্ষ কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ

বিমানবন্দরে আমদানি-রপ্তানি পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ