spot_img

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করল রাশিয়া

অবশ্যই পরুন

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে রাশিয়া সরাসরি কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ কূটনীতিক। রাশিয়ার রাষ্ট্রদূত আলবার্ট পি খোরভের বিবৃতিতের আঞ্চলিক কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রদূত বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় রাশিয়া কোনো ‘সরাসরি মধ্যস্থতাকারী’ হিসেবে কাজ করছে না।’ তবে তিনি সুস্পষ্টভাবে ইঙ্গিত দেন, মস্কো পরোক্ষভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যে ‘অপ্ররোচিত সশস্ত্র আগ্রাসন’ শুরু হয়েছে, তার পর থেকেই রাশিয়া ধারাবাহিকভাবে উত্তেজনা প্রশমনে কাজ করে যাচ্ছে।’ রুশ এই কূটনীতিক জোর দিয়ে বলেন, মস্কো সবসময়ই সংঘাত বন্ধের ওপর গুরুত্বারোপ করেছে।

তিনি বলেন, ‘বিশেষ করে বেসামরিক অবকাঠামোর ওপর হামলা এবং উপসাগরীয় অঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে-এমন সব কার্যক্রম দ্রুত বন্ধ হওয়া জরুরি।’

সূত্র: দ্য ডন

সর্বশেষ সংবাদ

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ১৮শ শতকের হাতে লেখা কোরআন

সৌদি আরবের মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত হলি কোরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ১৮শ শতকের একটি হাতে লেখা পবিত্র কোরআনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ