spot_img

সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি

অবশ্যই পরুন

সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে সংসদ সচিবালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিনকে আহ্বায়ক, সদস্য হিসেবে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা ১২ এর সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রামের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও কুমিল্লা-৪ আসনের হাসনাত আব্দুল্লাহকে রাখা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দেবে।

সম্প্রতি গণমাধ্যমের খবরে সংসদ সচিবালয়ের ক্রয়সংক্রান্ত নানা অসঙ্গতির বিষয় তুলে ধরা হয়। সে প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোর প্রেক্ষিতেই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ না করারও সিদ্ধান্ত নিয়েছে সংসদ সচিবালয়।

সর্বশেষ সংবাদ

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ইস্যুতে কিমের বোনের কড়া বার্তা

উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক শক্তি ক্রমাগত বাড়াতেই থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের ক্ষমতাধর...

এই বিভাগের অন্যান্য সংবাদ