spot_img

মার্কিন নেতাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক শিষ্টাচার ও কূটনীতির পরিপন্থী: আরাঘচি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের ‘অবৈধ আচরণ’ ও দেশটির নেতাদের ‘সাংঘর্ষিক অবস্থান’ কূটনীতির দাবির সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে তিনি এই সমালোচনা করেন।

ইরানি বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে আরাগচি মার্কিন প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মার্কিন নেতাদের অবস্থান ও কর্মকাণ্ড আন্তর্জাতিক শিষ্টাচার ও কূটনীতির পরিপন্থী।

আরাঘচি আরও উল্লেখ করেন, ইরান অন্য পক্ষের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। নিজের দেশের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তেহরান সব সময় উপযুক্ত এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও তিনি লাভরভকে জানান।

সূত্র: আল–জাজিরা

সর্বশেষ সংবাদ

২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন হবে: সড়ক পরিবহন মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ