spot_img

আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে তুর‌স্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নি‌তে তুর‌স্কের উদ্দে‌শে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মন্ত্রীর ঢাকা ত্যাগ করার তথ্য জা‌নি‌য়ে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭-১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম। সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুর‌স্কে তিন দিনব্যাপী ফোরা‌মে অংশ নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ব্রা‌সেলস যা‌বেন। সেখা‌নে বাংলা‌দেশ ও ইউ‌রোপীয় ইউ‌নিয়‌নের (ইইউ) ম‌ধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতাবিষয়ক (পিসিএ) ফ্রেমওয়া‌র্ক চু‌ক্তি সই অনুষ্ঠা‌নে যোগ দে‌বেন।

ব্রা‌সেলস থে‌কে ঢাকা ফেরার সময় খ‌লিলুর রহমান আদ্দিস আবাবায় যাত্রা‌বির‌তি কর‌বেন। আগামী ২৪ এ‌প্রিল ঢাকা ফেরার কথা র‌য়ে‌ছে মন্ত্রীর।

সর্বশেষ সংবাদ

রাশিয়াকে নিয়ে কড়া বক্তব্য না দিতে ইউরোপীয় দেশগুলোকে পরামর্শ পেন্টাগনের

রাশিয়ার সামরিক হুমকি নিয়ে প্রকাশ্যে কড়া বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে ন্যাটোর কয়েকটি সদস্য দেশকে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা...

এই বিভাগের অন্যান্য সংবাদ