spot_img

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত

অবশ্যই পরুন

দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মে বার কাউন্সিলের সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে এই নির্বাচন হওয়ার কথা ছিল।

বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত বার কাউন্সিলের এক জরুরী সভায় উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে এক বিবৃতি জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানি সংকটের কারণে নির্বাচনে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনি প্রচারণা কার্যক্রমসমূহ উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এই ইস্যুতে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির নিকট থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধসমূহও বিবেচনায় নেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না: ইসির সুপারিশ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইন (সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) সংশোধনে সুপারিশ চূড়ান্ত করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ