spot_img

মহানবী (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চাইলেন হানজালা

অবশ্যই পরুন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাসের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।

জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, সময় সময় কিছু ব্যক্তি মহানবীর (সা.) শানে কটূক্তি করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তিনি দাবি করেন, এসব ঘটনার প্রতিবাদে আন্দোলনে গিয়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছে।

তিনি বলেন, “যারা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, তাদের মৃত্যুদণ্ড—এই আইন যেন সংসদ থেকে পাস করা হয়।”

এ সময় তিনি আরও উল্লেখ করেন, ওলামায়ে কেরামের একটি বড় দাবি হলো— হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী এবং তার পরে আর কোনো নবী নেই। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশের একটি অংশ রয়েছে যারা নবীকে অস্বীকার করেও নিজেদের মুসলমান দাবি করে।

হানজালা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়—যারা নবী (সা.)–কে অস্বীকার করে, তারা কোনো দিন মুসলমান থাকতে পারে না—এটা আইনের মাধ্যমে জাতীয় সংসদ থেকে ঘোষণা হবে, সেটাই আমরা চাই।”

সর্বশেষ সংবাদ

চীনের অর্থায়নে সিলেট হবে হাজার শয্যার হাসপাতাল

চীনের বিনিয়োগে সিলেটে নির্মিত হতে যাচ্ছে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল। হাসপাতালটির সম্ভাব্য স্থান নির্ধারণ ও প্রকল্পের সম্ভাব্যতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ