spot_img

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৬৬ বিলিয়ন ডলার

অবশ্যই পরুন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৪ হাজার ৬৬০ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা প্রায় ৩৪ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১৩ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ এই পরিমাণে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৭৭ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।

এর আগে গত ৯ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৬৪৫ দশমিক ০৪ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ২৯ হাজার ৯৫২ দশমিক ৬৬ মিলিয়ন ডলার। সর্বশেষ তথ্যে রিজার্ভে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়, যা একটি দেশের আর্থিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত।

সর্বশেষ সংবাদ

কোরআনের বর্ণনায় কুখ্যাত শাসকদের শেষ পরিণতি

রাজত্ব, সম্পদ ও প্রভাব- এগুলো মহান আল্লাহর দান। এগুলো পাওয়ার পর কেউ যদি মহান আল্লাহর শোকর আদায় করে, তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ