বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় দুই যুগ ধরে বন্ধ থাকা দেশের সব টেক্সটাইল মিল শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। রোববার (১২ এপ্রিল) সকালে দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, বন্ধ হওয়া মিলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই মিলটি চালুর জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শন শেষে এ সব কথা বলেন তিনি। এ সময় তিনি প্রায় ২২ বছর বন্ধ হয়ে যাওয়া দিনাজপুর টেক্সটাইল মিলের কারখানা, গুদামসহ প্রশাসনিক ভবন পরিদর্শন করেন।
পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী আরও জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে বড় বড় বন্ধ হয়ে যাওয়া মিলকারখানাগুলো পুনরায় চালু করবে। এই বিলগুলো চালু হলে পুনরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শ্রমিকরা পুনরায় চাকরি ফিরে পাবে।
মন্ত্রী সফর সঙ্গী ছিলেন মন্ত্রণালয়ের সচিবসহ দিনাজপুরের জেলা প্রশাসক ও বি টি এম সির কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য, ৩৭ একর জায়গা জুড়ে ১৯৭৮ সালে মিল্কি নির্মিত হয় এবং ১৯৮০ সালে উৎপাদনে যায়। তৎকালীন সরকার ২০০২ সালের দিকে বন্ধ ঘোষণা করে।

