spot_img

ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিলেন পোপ, যে তিনি শান্তির পক্ষে

অবশ্যই পরুন

পোপ চতুর্দশ লিও প্রথম মার্কিন পোপ। তিনি বর্তমানে বিশ্বের প্রায় ১ কোটি ৪০ লাখ ক্যাথলিক খ্রিষ্টানের প্রধান ধর্মগুরু। এবার ১০ দিনের সফরে তিনি আফ্রিকার চারটি দেশ ভ্রমণ করবেন।ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিলেন পোপ, যুদ্ধের বিরুদ্ধে কথা বলবেনই।

সোমবার আলজেরিয়াগামী উড়োজাহাজে বসে পোপ লিও বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন, ‘আমি তাঁর (ট্রাম্প) সঙ্গে কোনো বিতর্কে জড়াতে চাই না। কিছু মানুষ যেভাবে যিশুখ্রিষ্টের বার্তার অপব্যবহার করছে, সেটা ঠিক বলে আমার মনে হয় না।’

তিনি বলেন, ‘আজ বিশ্বের অনেক মানুষ কষ্ট পাচ্ছে। বহু নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। আমি মনে করি, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, বলতে হবে, এর (যুদ্ধের) চেয়ে ভালো পথ আছে’।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘পোপ লিও অপরাধের বিরুদ্ধে দুর্বল এবং তিনি পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ।’
এরই প্রতিক্রিয়ায় পোপ এ কথা বলেন।

সর্বশেষ সংবাদ

চীনের অর্থায়নে সিলেট হবে হাজার শয্যার হাসপাতাল

চীনের বিনিয়োগে সিলেটে নির্মিত হতে যাচ্ছে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল। হাসপাতালটির সম্ভাব্য স্থান নির্ধারণ ও প্রকল্পের সম্ভাব্যতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ