spot_img

হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব

অবশ্যই পরুন

দেশে হামের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি জানিয়েছেন, গত চার বছর টিকাদান কর্মসূচিতে কিছুটা বিঘ্ন ঘটায় বর্তমানে হামের প্রাদুর্ভাব বেড়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মকভাবে কাজ করছে।

শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য সচিব জানান, রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশালে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশে টিকার কোনো ঘাটতি নেই বলেও তিনি নিশ্চিত করেন।

গবেষক ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে ১ হাজার ১৭৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে ১৬৮ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৪ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৩ জনের হাম নিশ্চিত হয়েছে। মোট আক্রান্ত শিশুর সংখ্যা ২ হাজার ৪০৯ এবং সন্দেহজনক রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৯১০ জন। এদের মধ্যে ৬ হাজার ৬০৯ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। গত ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ১২ এপ্রিল নির্দিষ্ট সিটি করপোরেশনগুলোতে এবং ২০ এপ্রিল সারা দেশে একযোগে টিকাদান কার্যক্রম চালু হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী, পূর্বে টিকা নেওয়া থাকলেও ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে পুনরায় টিকা দেওয়া যাবে। তবে জ্বর বা গুরুতর অসুস্থ অবস্থায় থাকা শিশুদের টিকা না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ!

আর মাত্র ১১ দিন পরেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে বড় সুখবর পেলেন ফুটবলপ্রেমী দর্শকরা। আসন্ন এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ