spot_img

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বরং জনগণের বন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই কমিশনের কাজ হবে পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা।

আজ শনিবার (২৮ মার্চ) সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানের পুলিশের যে পোশাক এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং, যাতে আমাদের আগের ঐতিহ্যমন্ডিত যেকোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে একটি সিদ্ধান্ত নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোন বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বরং জনগণের বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থা রূপান্তর করাই মূল লক্ষ্য।

এসময় তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছে তার অন্যতম অনুষঙ্গ হলো পুলিশ সংস্কার। দায়িত্বে আসার পর থেকেই স্বাধীন ও শক্তিশালী পুলিশ পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে।

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে জানিয়ে নবীন পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি মুক্ত থেকে জনগণের সেবক হয়ে কাজ করার পরামর্শ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে, সমাপনী কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিবাদন গ্রহণ শেষে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সমাপনী কুচকাওয়াজে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি জি এম আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থী আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন।

সর্বশেষ সংবাদ

ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট রোববার (২৯ মার্চ) এ তথ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ