spot_img

লাফিয়ে বাড়ল জ্বালানি তেলের দাম, ছুঁল সর্বোচ্চ রেকর্ড

অবশ্যই পরুন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়ে এক মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণার প্রভাবে এমন অস্থিরতা দেখা দিয়েছে।

আজ মঙ্গলবার ওয়াশিংটন সময় বিকেল ৪টা (গ্রিনিচ মান সময় ২০০০) থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহাল করতে যাচ্ছে। গত জুনের মাঝামাঝি এই অবরোধ প্রত্যাহার করা হয়েছিল।

গেলবার অ্যান্ড অ্যাসোসিয়েটসের বিশ্লেষকরা এক প্রতিবেদনে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানি সামুদ্রিক চলাচলের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ, পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় স্বল্পমেয়াদে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।’

লেনদেন শেষে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭ দশমিক ২৯ ডলার বা ৯ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৭৩ ডলার বা ৯ দশমিক ৪২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ২ এপ্রিলের পর সবচেয়ে বড় একদিনের ডলারভিত্তিক উল্লম্ফন এবং ১২ জুনের পর সর্বোচ্চ সমাপনী মূল্য রেকর্ড করেছে।

এদিকে, ডব্লিউটিআইয়ের দাম ২৯ এপ্রিলের পর সবচেয়ে বড় দৈনিক বৃদ্ধি এবং ১৫ জুনের পর সর্বোচ্চ সমাপনী অবস্থানে পৌঁছেছে।
সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

আড়াই মাসে বিশেষ অভিযানে সারাদেশে গ্রেপ্তার ৩৩ হাজার

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও পলাতক আসামিদের ধরতে পরিচালিত বিশেষ অভিযানে গত আড়াই মাসে প্রায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ