spot_img

বিশ্বকাপের টিকিটের ‘আকাশচুম্বী’ দাম, ফিফার বিরুদ্ধে মামলা

অবশ্যই পরুন

ফুটবল বিশ্বকাপ নাকি ধনকুবেরদের বিলাসিতা? ২০২৬ বিশ্বকাপের টিকিটের ‘আকাশচুম্বী’ দাম নিয়ে এবার ফিফার বিরুদ্ধে মামলা করলো ইউরোপের ফুটবল সমর্থকদের জোট ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’।

মঙ্গলবার (২৪ মার্চ) এই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।

কাতার বিশ্বকাপের তুলনায় ফাইনালের টিকিটের দাম বেড়েছে ৭ গুণেরও বেশি। ইউরোপীয় সমর্থকদের জোট এফএসই’র অভিযোগ, ফিফা মেতেছে একচেটিয়া ক্ষমতার অপব্যবহারে। রিসেল মার্কেটে একটি টিকিটের দাম ঠেকেছে ১ কোটি ৫৮ লাখ টাকায়! সাধারণ গ্যালারির টিকিটেও নেই হাত দেওয়ার জো। একে ‘অযৌক্তিক ও অস্বচ্ছ’ বলছে ক্ষুব্ধ সমর্থকরা।

ফিফার যুক্তি ‘ডায়নামিক প্রাইসিং’, কিন্তু সমর্থকদের দাবি, টিকিট বিক্রির নামে চলছে পকেট কাটার উৎসব। ফলে মেক্সিকো-আমেরিকা-কানাডায় বল গড়ানোর আগেই আইনি লড়াইয়ে বিদ্ধ ফিফা।

উল্লেখ্য, ফিফা ফুটবল বিশ্বকাপের এবারের আসরের পর্দা উঠবে আগামী ১১ জুন, যার পর্দা নামবে ১৯ জুলাই। প্রথমবারের মতো আসরে (মূল পর্বে) ৪৮টি দলকে অংশগ্রহণ করতে দেখা যাবে।

সর্বশেষ সংবাদ

দ্বিতীয়ার্ধের লড়াইয়ের পরও ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ক্লিশশিট রাখলেও প্রথমার্ধের ৩-০ গোলের ধাক্কা সামলাতে পারেনি লাল-সবুজের...

এই বিভাগের অন্যান্য সংবাদ