spot_img

জন্মদিনেই বড় সুখবর পেলেন সাকিব আল হাসান

অবশ্যই পরুন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান–এর আজ জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে মাগুরায় জন্ম নেওয়া এই তারকা ক্রিকেটার আজ পা রাখলেন ৩৯ বছরে।

জন্মদিনের দিনেই বড় সুখবর পেলেন সাকিব। নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, সাকিবকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। শুধু একটি সিরিজ নয়, তাকে অন্তত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ পর্যন্ত দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে চান তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিবের বর্তমান প্রস্তুতি নিয়েও কথা বলেন বাশার। তিনি বলেন, “সাকিব ঠিক কতটা প্রস্তুত, তা এখনই নিশ্চিত নয়। সে হঠাৎ করেই এসে খেলে ফেলবে না, তার জন্য যথাযথ প্রস্তুতি প্রয়োজন। এটি কোনো আবেগের বিষয় নয়।”

সামনের নিউজিল্যান্ড সিরিজে সাকিবের অন্তর্ভুক্তি নিয়েও সতর্ক অবস্থানের কথা জানান প্রধান নির্বাচক। তিনি বলেন, সাকিব যখনই দলে ফিরবেন, তখন যেন পুরোপুরি প্রস্তুত হয়েই ফেরেন।

সাকিবের বয়স ও সাম্প্রতিক বিরতি নিয়ে আলোচনা থাকলেও বাশারের বিশ্বাস, তার ভেতরে এখনও অনেক ক্রিকেট বাকি। ‘সাকিবের সার্ভিস নিতে পারলে দল অবশ্যই উপকৃত হবে। আমি চাই সে লম্বা সময়ের জন্য আসুক। আমার মনে হয় সাকিবের আরও দুই বছর খেলার সামর্থ্য আছে। আমাদের পরিকল্পনা এমন হওয়া উচিত যেন সে অন্তত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে পারে।’

​সাকিব আল হাসানকে ‘জেনুইন অলরাউন্ডার’ উল্লেখ করে প্রধান নির্বাচক জানান, সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে ভারসাম্য বজায় থাকে। এখন সাকিবের মামলার আইনগত সমাধান এবং মাঠের প্রস্তুতি—এই দুইয়ের সমন্বয়েই ঠিক হবে কবে নাগাদ লাল-সবুজের জার্সিতে আবার দেখা যাবে দেশের ইতিহাসের সেরা এই অলরাউন্ডারকে।

সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ