spot_img

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: নিহতদের পরিবার পাবে ১ লাখ টাকা

অবশ্যই পরুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার রেলক্রসিংয়ে বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারানো ১২ জনের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। রোববার (২২ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এই সহায়তার কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, রেলওয়ের পক্ষ থেকে দেওয়া এই এক লাখ টাকা ছাড়াও কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে প্রদান করা হবে। এ ছাড়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে বলে তিনি নিশ্চিত করেন।

উদ্ধারকাজ ও চিকিৎসার খোঁজখবর নিয়ে হাবিবুর রশিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। গুরুতর আহতদের প্রয়োজনে ঢাকায় স্থানান্তরের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে প্রতিমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যাদের অবহেলায় এতগুলো প্রাণ ঝরল, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ মেলায় রেলওয়ের দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দেশের অরক্ষিত রেলগেটগুলোতে পর্যায়ক্রমে ওভারপাস অথবা আন্ডারপাস নির্মাণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

সর্বশেষ সংবাদ

পরিবেশ রক্ষায় সৈকতকে স্থাপনামুক্ত রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ মার্চ) বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার পূর্বে...

এই বিভাগের অন্যান্য সংবাদ