spot_img

নৌ-পথে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ নেই: রাজিব আহসান

অবশ্যই পরুন

নৌ-পথে বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, দক্ষিণাঞ্চলে স্বস্তির ঈদযাত্রায় লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ ভাড়া কমিয়েছে সরকার।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। দুর্ঘটনা এড়াতে লঞ্চগুলোর ফিটনেস পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলেও এ সময় উল্লেখ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

রাজিব আহসান বলেন, নৌপথে ঈদযাত্রা অন্যান্যবারের তুলনায় স্বস্তিদায়ক ও আনন্দদায়ক। সদরঘাটের চাপ কমাতে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাট চাহিদার ভিত্তিতে ভবিষ্যতে স্থায়ী করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, ঈদযাত্রাকে নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ তৎপর দেখা গিয়েছে। সদরঘাটে বিনামূল্যে কুলি, ট্রলি ও হুইলচেয়ার সেবায় যাত্রীরা সন্তুষ্ট।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ