spot_img

নেপালে বন্যায় নিহতদের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

অবশ্যই পরুন

নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে নেপাল দূতাবাস পরিদর্শন করে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেপাল সরকারের ও জনগণের প্রতি এবং এই ভয়াবহ ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।

তিনি নেপালের জনগণের দৃঢ়তা ও সহনশীলতার ওপর আস্থা প্রকাশ করে বলেন, তারা সাহস ও দৃঢ়তার সঙ্গে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে প্রকাশ করা সংহতি ও সহমর্মিতার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ