spot_img

ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান, বিস্ফোরণে কেঁপে উঠলো নেতানিয়াহুর কার্যালয়

অবশ্যই পরুন

ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। বিস্ফোরণের স্থানটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের কাছাকাছি বলে দাবি ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনী এই বৃহৎ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে পশ্চিম তীরসহ একাধিক অঞ্চলের আকাশে ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখা গেছে।

গণমাধ্যমের খবরে বলা হয়, বিশেষ করে আল-কুদস এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণে পুরো অঞ্চল কেঁপে ওঠে। কিছু সূত্রের দাবি, সতর্কতামূলক সাইরেন বাজার আগেই বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দেয়।

এ দিকে ইসরায়েলি কিছু গণমাধ্যম জানিয়েছে, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে মাত্র একটি প্রতিহত করা সম্ভব হয়েছে। তাদের দাবি, বাকি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: প্রেস টিভি

সর্বশেষ সংবাদ

ভেনেজুয়েলাকে ‘৫১তম অঙ্গরাজ্য’ বানানোর ইঙ্গিত ট্রাম্পের

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত দিয়ে আবারও আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি বেসবল...

এই বিভাগের অন্যান্য সংবাদ