spot_img

মোস্তাফিজের চোট নিয়ে সবশেষ যা জানা গেল

অবশ্যই পরুন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন মোস্তাফিজুর রহমান। ধরণা করা হচ্ছিল বড় কোনো আঘাত পেয়েছেন তিনি। তবে সবশেষ খবর পাওয়া পর্যন্ত বড় চোটের শঙ্কামুক্ত আছেন টাইগার পেসার।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, চোট পাওয়ার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তেমন কিছু পাওয়া যায়নি। নেই তেমন কোনো অস্বস্তিও। ঈদ উদযাপন করতে ইতোমধ্যে নিজ জেলা সাতক্ষীরায়ও চলে গেছেন মোস্তাফিজ।

ঈদের ছুটি কাটিয়ে চলতি মাসেই পিএসএল খেলতে যাওয়ার কথা আছে মোস্তাফিজের। টুর্নামেন্টটিতে লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা তার। তবে টুর্নামেন্টের মাঝপথেই হয়তো নিউজিল্যান্ড সিরিজ খেলতে আবার দেশে ফিরতে হতে পারে ফিজকে। পুরো বিষয়টি অবশ্য নির্ভর করছে বিসিবির থেকে অনাপত্তিপত্র পাওয়ার ওপরে।

প্রসঙ্গত, ম্যাচে ৪৯তম ওভারের পঞ্চম বলে মোস্তাফিজের করা বলে ব্যাট চালায় শাহিন শাহ আফ্রিদি। আর বল গিয়ে লাগে মোস্তাফিজের পায়ে তৎক্ষণাত মাটিয়ে লুটিয়ে পড়লে মোস্তাফিজকে নিতে স্ট্রেচার নিয়ে আসা হয় মাঠে৷

তবে সবাইকে চমকে দিয়ে উঠে দাঁড়ান ফিজ। নিজের স্পেলের শেষ বল তো করেছেনই, ওই বলে তুলে নিয়েছেন হারিস রউফের উইকেটও, যা ম্যাচের পরিপ্রেক্ষিতে বেশ গুরুত্বপূর্ণ উইকেট ছিল।

সর্বশেষ সংবাদ

জামায়াত নানা অপকর্ম করে সরকারের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

জামায়াতে ইসলাম সামাজে নানা ধরনের অপকর্ম করে তা সরকারের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস...

এই বিভাগের অন্যান্য সংবাদ