spot_img

মুন্সিগঞ্জে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ ১০, তিনজন গ্রেফতার

অবশ্যই পরুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাগড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ২–৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রোববার (৮ মার্চ) রাত ৯টা থেকে ১০টার মধ্যে ইউনয়নের রুদ্রপাড়ায় হারুন–মান্নান গ্রুপ ও মিজান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, অভিযানে হারুন, মান্নান ও মহসিন নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে লাইসেন্সকৃত দুটি অস্ত্র ও ব্যবহৃত গুলি জব্দ করা হয়েছে।

র‍্যাব-১০ এর ভাগ্যকূল ক্যাম্প কমান্ডার মো. আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা গোলাগুলিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

যুদ্ধের শুরুতে ইরান বাহরাইনে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। এতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ