spot_img

মোহাম্মদপুরে কোনও ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই: র‍্যাব

অবশ্যই পরুন

রাজধানীর মোহাম্মদপুরকে অপরাধ ও গ্যাং মুক্ত করতে র‍্যাবের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই এবং নিয়মিত অভিযানের মাধ্যমে এদের নির্মূল করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নয়মুল হাসান বলেন, আমরা অপরাধের মূল হোতা বা গডফাদারদের গ্রেপ্তারে নজর দিয়েছি। ছোটখাটো গ্রুপগুলোর চেয়ে গডফাদারদের ধরে আইনের আওতায় আনায় মোহাম্মদপুরের সার্বিক পরিস্থিতি আগের তুলনায় অনেক স্থিতিশীল হয়েছে।

মোহাম্মদপুরের ভাবমূর্তি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মোহাম্মদপুরকে ‘সিটি অব গডস’ হিসেবে যে একটি হাইপ বা ধারণা তৈরি করা হয়েছিল, আমরা সেখান থেকে এলাকাটিকে বের করে আনার চেষ্টা করছি এবং এতে অনেকটাই সফল হয়েছি। আশা করছি, অদূর ভবিষ্যতে মোহাম্মদপুর সম্পূর্ণ সন্ত্রাস ও গ্যাং মুক্ত হবে এবং বাসিন্দারা আরও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবেন।

র‌্যাব-২ প্রধান আরও জানান, কেবল মোহাম্মদপুরই নয়, পুরো রাজধানীকেই নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে তাদের এই অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।

একই সংবাদ সম্মেলনে ‘অ্যালেক্স ইমন’ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, র‍্যাব মূলত তদন্ত সহায়তায় কাজ করে। গ্রেপ্তারকৃতদের রিমান্ড ও আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দির মাধ্যমে মূল ঘটনা ও নেপথ্যের কারণ বেরিয়ে আসে। মামলার মূল তদন্ত যেহেতু থানা পুলিশ করছে, তাই এ বিষয়ে বিস্তারিত তথ্য তারাই ভালো দিতে পারবে।

সর্বশেষ সংবাদ

ইরানের ‘কাসেম বাসির’ যে কারণে মার্কিন নৌবহরের ‘মাথাব্যথা’

পারস্য উপসাগর ও ওমান সাগরে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন সমীকরণে আলোচনার কেন্দ্রে এসেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’। ১ হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ