spot_img

উত্তর কোরিয়ার সঙ্গে আঞ্চলিক নিরাপত্তায় সমন্বিতভাবে কাজ করছে রাশিয়া: পুতিন

অবশ্যই পরুন

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে রাশিয়া ও উত্তর কোরিয়া সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (১৫ আগস্ট) কোরিয়ার মুক্তি দিবসের ৮১তম বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাঠানো এক টেলিগ্রাম বার্তায় এ কথা বলেন পুতিন। ক্রেমলিন প্রকাশিত ওই বার্তায় তিনি রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ককে ‘অভূতপূর্ব মাত্রার বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব’ হিসেবে উল্লেখ করেন।

পুতিন বলেন, ‘আমাদের দেশগুলো সব ক্ষেত্রে সক্রিয়ভাবে সহযোগিতা করছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিজেদের প্রচেষ্টার সমন্বয় করছে।’

দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশ ভবিষ্যতেও যৌথভাবে কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, এসব সহযোগিতা রাশিয়া ও কোরিয়ার জনগণের স্বার্থে এবং আরও ন্যায়সংগত ও প্রকৃত গণতান্ত্রিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অব্যাহত থাকবে।

গত দুই বছরে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। ২০২৪ সালের জুনে দুই দেশ একটি বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করার পর তাদের পারস্পরিক সহযোগিতা আরও গভীর হয়।

কোরিয়ার মুক্তি দিবসটি জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় এবং কোরীয় উপদ্বীপে ৩৫ বছরের ঔপনিবেশিক শাসনের অবসানকে স্মরণ করে পালিত হয়। দক্ষিণ কোরিয়াতেও দিবসটি উদযাপন করা হয়।

সর্বশেষ সংবাদ

হরমুজে আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালি ঘিরে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন একটি বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার...

এই বিভাগের অন্যান্য সংবাদ