spot_img

মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা

অবশ্যই পরুন

শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেলসহ সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তবে এই ভাড়া ছাড় কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, আসন্ন ঈদযাত্রায় বাস ভাড়া বাড়ার কোনো শঙ্কা নেই। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঈদযাত্রা স্বাভাবিক ও নিরাপদ রাখতে পরিবহন খাতে মনিটরিং জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : নাহিদ ইসলাম

দেশে পুনরায় বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ