spot_img

আইআরজিসি’র নতুন কমান্ডার নিয়োগ দিলো ইরান

অবশ্যই পরুন

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর শূন্য পদ দ্রুত পূরণ করেছে দেশটি। রেভল্যুশনারি গার্ডস প্রধান হিসেবে আহমদ বাহিদিকে নিয়োগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

রোববার (১ মার্চ) দেশটির সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী বাহিদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এত তথ্য জানানো হয়েছে। ২০২২ সালের দেশব্যাপী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগে বাহিদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।

এর আগে শনিবার আইআরজিসির পূর্ববর্তী প্রধান পাকপুরসহ ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন সামরিক বাহিনী ইরানে অত্যন্ত সুক্ষ্ম এবং বিধ্বংসী পদ্ধতিতে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার পেন্টাগনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ