spot_img

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ভিডিও ভাইরাল, আটক ৪

অবশ্যই পরুন

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় কিশোর গ্যাং এসবিএস এর ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

পুলিশ জানায়, সদর দক্ষিণ মডেল থানাধীন নগরীর ঢুলিপাড়া ভাঙ্গা বিল্ডিং এর ছাদে দেশীয় অস্ত্রসহ ৮ থেকে ১০ জনের একটি কিশোর গ্যাং এসবিএস গ্রুপ এর দেশীয় অস্ত্রসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে।

পরে বিষয়টি জেলা পুলিশের নজরে আসলে সদর দক্ষিণ থানার একটি আভিযনিক দল তাৎক্ষণিক ভিডিও ফুটেজ পর্যালোচনা করে, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রুপের ৩ জন এবং সিটিজি গ্রুপের আরও এক সদস্য সহ মোট ৪ জনকে সদর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা জানায় ভিডিওটি তারা গত শুক্রবার তৈরি করে। মূলত তাদের অবস্থান জানান দিতেই এই ভিডিও প্রকাশ করে তারা। এদিকে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব

সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা ৩০ লাখ...

এই বিভাগের অন্যান্য সংবাদ