spot_img

৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়বে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে লড়বে বাংলাদেশ। সৌদি আরবে অনুষ্ঠিত ওআইসির নির্বাহী কমিটির বৈঠক শেষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দেশে ফিরে এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

সৌদি আরবের জেদ্দা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির পদের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে সৌদি আরব সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

সফরকালে মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, এসব দেশের প্রতিনিধিরা বাংলাদেশের নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈদেশিক সফর কোন দেশে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতি দুঃখজনক এবং এটি কারও জন্যই মঙ্গলজনক হবে না। তবে এই বিষয়ে বাংলাদেশ বর্তমানে প্রকাশ্যে কোনো পক্ষ নেবে না বলেও স্পষ্ট করেন তিনি।

ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান অত্যন্ত স্পষ্ট উল্লেখ করে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই এই দৃঢ় অবস্থান বজায় আছে এবং এতে কোনো পরিবর্তন হবে না।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলা হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে: নরওয়ে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে হামলা চালিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ