spot_img

ভারতের পর উইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে প্রোটিয়ারা

অবশ্যই পরুন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দাপট বজায় রেখেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের পর এবার ওয়েস্ট ইন্ডিজকেও পাত্তাই দিল না এইডেন মার্করামের দল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আহমেদাবাদে অনুষ্ঠিত গ্রুপ-১ এর ম্যাচে ক্যারিবীয়দের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই নিশ্চিত করে ফেলেছে প্রোটিয়ারা।

ব্যাট হাতে মার্করাম-ডি ককের তাণ্ডব ১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চড়াও হন প্রোটিয়া ওপেনাররা। কুইন্টন ডি কক ও অধিনায়ক এইডেন মার্করাম উদ্বোধনী জুটিতেই তোলেন ৯৫ রান। ডি কক মাত্র ২৪ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৪৭ রান করে আউট হলেও মার্করাম ছিলেন অনবদ্য। ৪৬ বলে ৮২ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৭টি চার ও ৪টি ছক্কার মার। দ্বিতীয় উইকেটে রায়ান রিকেলটনের (৪৫*) সঙ্গে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাত্র ১৬.১ ওভারেই জয় নিশ্চিত করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একমাত্র উইকেটটি নেন রস্টন চেজ।

বোলিংয়ে এনগিদি ও হোল্ডার-শেফার্ডের লড়াই এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। স্কোরকার্ডে ৮৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে এক সময় শতরান করা নিয়েই সংশয় দেখা দেয়। তবে অষ্টম উইকেটে জেসন হোল্ডার (৪৯) ও রোমারিও শেফার্ডের (৫২*) ৮৯ রানের রেকর্ড জুটিতে চড়ে ৮ উইকেটে ১৭৬ রানের লড়াকু পুঁজি পায় ক্যারিবীয়রা। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি ৩০ রানে ৩টি এবং কাগিসো রাবাদা ও করবিন বোশ ২টি করে উইকেট শিকার করেন।

পয়েন্ট টেবিলের সমীকরণ প্রথম ম্যাচে ভারতকে ৭৬ রানে হারানোর পর টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের একদম দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা। বড় কোনো অঘটন না ঘটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারলেও তাদের শেষ চারে থাকা প্রায় নিশ্চিত।

সর্বশেষ সংবাদ

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর বায়োপিক

সম্প্রতি মুক্তি পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জীবন নিয়ে নির্মিত ‘মেলানিয়া’ চলচ্চিত্র। মুক্তির আগে ৪০ মিলিয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ