spot_img

পেজেশকিয়ানসহ জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও দেশটির আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হবে। এতে ইরানের মূল প্রতিনিধি দলকে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাতিসংঘের সদর দপ্তরের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরানের মূল প্রতিনিধি দলকে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

তবে ইরানি প্রতিনিধি দলের ওপর কিছু বিশেষ বিধিনিষেধ থাকবে। তাদের প্রতিনিধি দলের আকার গত বছরের তুলনায় ছোট হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে চলাফেরার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ এবং বিলাসবহুল ও অন্যান্য পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান সামরিক সংঘাত ও উত্তেজনার মধ্যেই ইরানি কর্মকর্তাদের নিউইয়র্ক সফরের অনুমতি দেওয়া হলো। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রে হওয়ায় সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সাধারণ পরিষদের বৈঠকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে দেশটির আন্তর্জাতিক দায়বদ্ধতা রয়েছে।

এদিকে একই অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পিএলওর কর্মকর্তাদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে।

ভিসা না পাওয়ায় আব্বাস সরাসরি নিউইয়র্কে গিয়ে অধিবেশনে বক্তব্য দিতে পারবেন না। জাতিসংঘের পক্ষ থেকে তাকে ভিডিওর মাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। সূত্র : এএফপি

সর্বশেষ সংবাদ

ডজনে ১০ টাকা কমেছে ডিম, মাছ-মুরগির দামে স্বস্তি নেই

রাজধানীর বাজারে ডিমের দাম কিছুটা কমলেও মাছ, মুরগি ও মাংসের বাজারে বড় ধরনের স্বস্তি ফেরেনি। গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ