spot_img

প্রতিবছর ভর্তি ফি নেওয়ার প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

অবশ্যই পরুন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না-আদালতের এমন আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ সংক্রান্ত প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বৃত্তির ফল ঘোষণা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাত কলেজের বিষয়ে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করেছে কিনা একটি কমিটি করে সেটি পর্যালোচনায় আনা হচ্ছে। এটার নথি এখনও দেখার সুযোগ হয়নি, মাত্র আলোচনা শুরু হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

এমপিওভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি স্ক্রুটিনাইজ করেছে, কোনো সিদ্ধান্ত দেয়নি।

এছাড়া গত বছর বন্ধ থাকা ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা এবছর এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে বলেও জানান এহছানুল হক মিলন।

সর্বশেষ সংবাদ

পিলখানার ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় শহিদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ