spot_img

এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের রুদ্ধশ্বাস জয়

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বেঞ্জামিন সেস্কোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

এভারটনের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে রেড ডেভিলসরা। বেশ কয়েকবার রক্ষণ ভাঙার চেষ্টা করলেও গোলের দেখা পাচ্ছিলো না সফরকারীরা। ফলে স্কোরলাইন গোলশূন্য রেখে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৮ মিনিটে বদলি হিসেবে নেমেই ডেডলক ভাঙেন বেঞ্জামিন সেস্কো। ৭১ মিনিটে দারুণ বোঝাপড়ায় কাউন্টার অ্যাটাক থেকে এমবিউমো’র ক্রস থেকে জয়সূচক গোলটি করেন স্লোভেনিয়ান ফরোয়ার্ড।

এই জয়ে, ২৭ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে, প্রথম স্থানে থাকা আর্সেনালের ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট ,ম্যান সিটি ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ।

সর্বশেষ সংবাদ

পিলখানার ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় শহিদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ