spot_img

ইতালিকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ড

অবশ্যই পরুন

ইতালিকে ২৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ইংল্যান্ড। তাদের দেয়া ২০৩ রানের টার্গেটে ১৭৮ রানে থামে ইতালির ইনিংস।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বাটলারকে হারিয়ে বসে ইংল্যান্ড। দারুণ শুরু হলেও ইনিংস লম্বা হয়নি আরেক ওপেনার ফিল সল্টেরও (১৫ বলে ২৮)। উইকেটে টিকে থাকতে পারেননি ব্যাথেল, ব্যানটন ও ব্রুকরা। ১৯ বলে ২৫ করে সাজঘরে ফেরেন স্যাম কারেন। শেষ দিকে উইল জ্যাকসের ২২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংসে ২০২ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

জবাবে ২২ রানে টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে শুরুটা ভালো হয়নি ইতালির। ৪৩ রান করে আউট হয়েছেন জাস্টিন মসকা। আর ২৫ বলে ৬০ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে ম্যাচ জমিয়ে তোলেন বেন মানেত্তি। শেষ দিকে গ্র্যান্ট স্টুয়ার্ট ২৩ বলে ৪৫ রান করলেও পরাজয় এড়াতে পারেনি ইতালি। নির্ধারিত ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় বিশ্বকাপের নবাগত দলটি।

ইংলিশদের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন জ্যামই ওভারটন ও স্যাম কারেন।

এই জয়ে ‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠে গেছে ক্রিকেটের জনকরা। চার ম্যাচে ৬ পয়েন্ট ইংলিশদের। এক ম্যাচ কম খেলা ওয়েস্ট ইন্ডিজ প্রথম তিন ম্যাচ জিতেই উঠে গেছে সুপার এইটে।

সর্বশেষ সংবাদ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ