spot_img

জার্মানিতে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র-চীন

অবশ্যই পরুন

আলোচনার টেবিলে বসেছে বিশ্বরাজনীতিতে প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে গিয়ে এ বৈঠকে বসেন তারা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আলোচনায় ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিতে সংলাপ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয় দু’পক্ষই।

ওয়াং ই জানান, এরইমধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য কৌশলগত দিকনির্দেশনা দিয়েছেন দুদেশের প্রেসিডেন্ট। ২০২৬ সালে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে কাজ করবে দুপক্ষ।

দ্বন্দ্ব ও বিরোধের বদলে সংলাপ ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বের কথাও জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

কী আছে ট্রাম্পের সেই মন্তব্যে, যাকে ‘বানানো গল্প’ বললেন ইতালির প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যকে কেন্দ্র করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ট্রাম্প...

এই বিভাগের অন্যান্য সংবাদ