spot_img

ক্ষতিপূরণসহ বাংলাদেশকে ৩টি সুবিধা দিতে চলেছে আইসিসি

অবশ্যই পরুন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা রোববার শেষ হয়েছে। এই আলোচনায় বড় লাভবান হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানাচ্ছে পাক সংবাদ মাধ্যম। জিও টিভি জানিয়েছে, ক্ষতিপূরণসহ বিসিবিকে ৩টি সুবিধা দিতে চলেছে আইসিসি।

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর ফলে এবারের বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। এই পরিস্থিতিতে পাকিস্তানও ভারত ম্যাচ বয়কট করে বসে। আসছে ১৫ ফেব্রুয়ারির ওই ম্যাচ যদি আদতেই মাঠে না গড়ায়, সেক্ষেত্রে ৬১৫০ কোটি টাকার ক্ষতি হবে আইসিসির।

মূলত এই ক্ষতির হাত থেকে রক্ষা পেতেই ম্যাচটা আয়োজনে মরিয়া হয়ে আছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সে উদ্দেশে গতকাল রোববার বিকালে লাহোরে পিসিবি ও বিসিবিকে সঙ্গে নিয়ে আলোচনায় বসে আইসিসি।

সূত্র অনুযায়ী, এই আলোচনা চলে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে। তিন পক্ষই সমঝোতায় পৌঁছাতে আন্তরিক চেষ্টা করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অভিযোগগুলো তুলেছিল, আইসিসি সেগুলোর প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। সূত্র বলছে, বাংলাদেশের অভিযোগ এবং অতীতের যেসব অবিচার তারা মনে করে, সেগুলো সমাধানে একটি ফর্মুলা তৈরি হয়েছে।

আর সেই ফর্মূলা মোতাবেক বাংলাদেশকে ৩টি সুবিধা দেবে আইসিসি। প্রথমত বিশ্বকাপে না খেলায় ক্ষতিপূরণ পাবে বিসিবি। সঙ্গে বিশ্বকাপের লভ্যাংশও পাবে বাংলাদেশ। আর তৃতীয় সুবিধাটা হচ্ছে– আগামীতে ভারতে কোনো টুর্নামেন্ট হলে হাইব্রিড মডেলে খেলতে দেওয়া হবে।

বৈঠকে মূল আলোচনা হয়েছে আইসিসি ও বিসিবির মধ্যে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখানে সমন্বয়কের ভূমিকা পালন করেছে। তারা দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে। আর সেখান থেকেই এই সিদ্ধান্ত বেরিয়ে এসেছে।

সূত্র আরও জানিয়েছে, আলোচনার পর আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা প্রস্তাবিত সুপারিশের চূড়ান্ত অনুমোদন নিতে বৈঠক ছেড়ে যান। একই সময় বিসিবি সভাপতি সরকারের কাছে সর্বশেষ পরিস্থিতি জানাতে ফিরে যান।

সমঝোতার একটি কাঠামোতে একমত হওয়ার পর আইসিসি ও বিসিবির মধ্যে সোমবার দুপুরে আবার যোগাযোগ হতে পারে। এরপর প্রক্রিয়া আরও এগোবে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

আইসিসির অনুরোধে নতুন সিদ্ধান্ত নিলো পাকিস্তান বোর্ড

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। পাকিস্তান সরকার বয়কটের নির্দেশ দিয়ে রেখেছে জাতীয় দলকে। তবে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ