spot_img

গাজার বোর্ড অব পিসে যোগ দিচ্ছে না ইতালি

অবশ্যই পরুন

গাজার বোর্ড অব পিসে যোগ দিচ্ছে না ইতালি। সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শনিবার (৭ ফেব্রুয়ারি) আল-জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, বোর্ড অব পিস সনদের বেশ কিছু ধারা ইতালির সংবিধানের পরিপন্থি। তবে শান্তি প্রতিষ্ঠায় ইতালি যেকোনো উদ্যোগ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিতে পারেনি রোম। ইতালি ছাড়াও বিতর্কিত বোর্ড অব পিসে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য অংশ নেয়নি । ৬০টি দেশের মধ্যে এখন পর্যন্ত ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে ‘বোর্ড অব পিস’-এ যোগ দিয়েছে ২৬টি রাষ্ট্র।

সর্বশেষ সংবাদ

নেপালের কাছে হারতে হারতে বেঁচে গেলো ইংল্যান্ড

টি- টোয়েন্টি বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটের কাছে নবীন নেপালের পরাজয়। রোববার ( ৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে...

এই বিভাগের অন্যান্য সংবাদ