spot_img

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

অবশ্যই পরুন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ২ ঘণ্টা ধরে চলে এই বৈঠক। বৈঠক শেষে আমেরিকার রাষ্ট্রদূত সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি জানান, দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সাথে এটা তার প্রথম বৈঠক।

এসময় দু’দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ব্রেন্ট ক্রিসটেনসন মন্ত্রণালয়ে পৌঁছান। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। তার সঙ্গে আলাচনা শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দফতরে যান মার্কিন রাষ্ট্রদূত।

সর্বশেষ সংবাদ

শ্রমবাজারে সনদ জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী...

এই বিভাগের অন্যান্য সংবাদ