spot_img

দেশের মানুষ নতুন কোনো জালেম দেখতে চায় না: নাহিদ ইসলাম

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর এ দেশের মানুষ নতুন কোনো জালেম দেখতে চায় না। অর্থপাচারকারী, ঋণখেলাপিরা সংসদে গেলে আবারও দেশে লুটপাট শুরু হবে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাভারে ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের এক জনসভায় তিনি এ কথা বলেন।

ইসলামী ও তারুণ্যের শক্তি ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে পাচ্ছি। দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য আজ জনতা ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি বলেন, এগারো দল সরকার গঠন করলে দেশ আধিপত্যবাদমুক্ত হবে, ইনসাফের দেশ হবে। নতুন করে যারা দিল্লির দাসত্ব করতে চায়, তাদের জায়গা এ দেশে হবে না। বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে।

এনসিপি নেতা বলেন– দেশে এসে তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ আ প্ল্যান।’ দেশের কোথায় ইপিজেড, বাণিজ্যিক রাজধানী, কোথায়‌ সয়াবিন চাষ হয়, তিনি জানেন না। তিনি কীভাবে দেশ চালাবেন?

নাহিদ ইসলাম বলেন, সারাদেশে এগারো দলীয় নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। লাশের ওপর দাঁড়িয়ে তারা ক্ষমতায় আসতে চায়। এদের ১২ ফেব্রুয়ারি পরাজিত করতে হবে।

সর্বশেষ সংবাদ

ইশতেহারে ৯ প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 'করবো কাজ, গড়বো দেশ' গড়ার প্রত্যয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। 'সবার আগে...

এই বিভাগের অন্যান্য সংবাদ