spot_img

খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২৪ সন্ত্রাসী

অবশ্যই পরুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর দুটি ভিন্ন গোয়েন্দা অভিযানে ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবিস করেছে দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় পাকিস্তান আইএসপিআর।

এতে দাবি করা হয়, ৪ ও ৫ ফেব্রুয়ারি গোয়েন্দা তথ্যে চালানো অভিযানে ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল খাওয়ারিজের ২৪ সদস্য নিহত হয়েছে।

আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়া রাজ্যের ওরাকজাই জেলায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে উভয়পক্ষের গুলি বিনিময়ে ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজের ১৪ সদস্য নিহত হয়েছে। এছাড়া একই প্রদেশের খাইবার জেলাতেও একই ধরনের অভিযানে আরও ১০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানানো হয়।

তারা আরও জানিয়েছে, এই অভিযানগুলো আজমে ইস্তেহকাম বা জাতীয় কর্মপরিকল্পনার সর্বোচ্চ কমিটি দ্বারা অনুমোদিত। যার লক্ষ্য, পাকিস্তানে বিদেশি সন্ত্রাসীদের নির্মূল করা।

উল্লেখ্য, ‘তেহরিক-ই- তালিবান পাকিস্তান’ রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানে ফিতনা আল খাওয়ারিজি নামেও পরিচিত।

সর্বশেষ সংবাদ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

দেশের সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য প্রাইমারি হেলথ নেটওয়ার্ক করতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে আগামী চার বছরের মধ্যে...

এই বিভাগের অন্যান্য সংবাদ