spot_img

গৌরীপুরে তিনজনকে হত্যা: প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

অবশ্যই পরুন

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে তিন আন্দোলনকারীকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এই অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। মামলার পরবর্তী কার্যক্রম ও আসামিদের হাজির করার জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। ৯ জন আসামির মধ্যে ইতিমধ্যে ৩ জন গ্রেফতার রয়েছেন।

ঘটনার প্রেক্ষাপট ও শুনানি: শুনানি চলাকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, ২০২৪ সালের ২০ জুলাই গৌরীপুরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোমনাথ সাহা আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। অভিযোগ অনুযায়ী, একজন সাব-ইন্সপেক্টর (এসআই) অত্যন্ত কাছ থেকে এক আন্দোলনকারীর মাথায় ও বুকে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করেছিলেন।

প্রসিকিউশন এই হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমলে নেন এবং পলাতকদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।

তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং ঘটনার সাথে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় আদালত এই কঠোর ব্যবস্থা নিয়েছেন।

সর্বশেষ সংবাদ

সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া গুরুত্বপূর্ণ ৪০টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ