spot_img

হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

অবশ্যই পরুন

ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে। বাকি সিদ্ধান্ত ভারত সরকারের।

আজ শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ পাবেন না, সেটা শেখ মুজিবই আইন করে গেছেন।

তিনি বলেন, বাংলাদেশের জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন, এতে যা যা সহযোগিতা লাগে সরকার করবে।

তিনি আরও বলেন, ভূমি রেজিস্ট্রেশন সেক্টরে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ, এ থেকে আপনাদেরই বের হতে হবে। সাব-রেজিস্ট্রার বিভাগ হয়রানিমুক্ত করা হবে, এর পরও হয়রানি হলে জিরো টলারেন্সে নীতি অনুসরণ করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

জর্ডানে গির্জায় হামলার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড

গেল অক্টোবরে জর্ডানের একটি গির্জায় প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনায় জড়িত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার...

এই বিভাগের অন্যান্য সংবাদ