spot_img

ইরানের উপর হামলা হলে কঠোর আঘাত আনা হবে: খামেনি

অবশ্যই পরুন

ইরান জাতির উপর কেউ হামলা করলে তাদের বিরুদ্ধে কঠোর আঘাত আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। পশ্চিমা গণমাধ্যমে আত্মগোপনের খবরের মাঝেই প্রকাশ্যে এসে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন তিনি। রোববার (১ ফেব্রুয়ারি) সিবিসি নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

খামেনি বলেন, ইরানের ওপর হামলার পরিণতি আঞ্চলিক যুদ্ধ সৃষ্টি করবে। এই ভদ্রলোক (ডোনাল্ড ট্রাম্প) ক্রমাগত দাবি করে যে তারা যুদ্ধজাহাজ এনেছে। কিন্তু ইরানি জাতি এইসব জিনিসে ভীত হয় না, বিচলিত হয় না। ন্যায্য সংঘর্ষেও ইরানিরা ভয় পায় না। আমরা সংঘাতের সূচনাকারী নই তবে, আমাদের কেউ আক্রমণ করলে তাদের বিরুদ্ধে কঠোর আঘাত হানবো।

এদিকে, চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র-ইরানের মাঝে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি।

উল্লেখ্য, ইসলামী বিপ্লবের স্মরণসভার সূচনা উপলক্ষে তেহরানে দেওয়া এক বক্তব্যে খামেনি বলেছিলেন, আমেরিকা ইরানের তেল, প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য খনিজ সম্পদের প্রতি আগ্রহী । তারা এগুলোর নিয়ন্ত্রণ নিতে চায়। যেমন তারা আগে নিয়ন্ত্রণ করেছিল। কিন্ত তা সম্ভব না।

সর্বশেষ সংবাদ

খামেনির আঞ্চলিক যুদ্ধের হুমকির পর নমনীয় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন যে তিনি ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আশাবাদী, ইরানের সর্বোচ্চ নেতা সাবধান করে...

এই বিভাগের অন্যান্য সংবাদ