spot_img

আলোচনা নয়, ট্রাম্পের উদ্দেশ্য ইরানকে সম্পূর্ণ নিরস্ত্র ও অপমান করা

অবশ্যই পরুন

ইরানের বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট সংবাদমাধ্যম বাসিরাত জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিকার অর্থেই ইরানের সঙ্গে কোনো আলোচনা চান না। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় সব দাবি মেনে নিলেও ট্রাম্পের চাওয়া ভিন্ন কিছু। মূলত ট্রাম্পের গোপন চাওয়া হচ্ছে—ইরানকে সম্পূর্ণ নিরস্ত্র এবং অপমান করা।

শনিবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, ‘ইরানিরা জানে পারমাণবিক ইস্যু শুধুই একটি অজুহাত। কারণ বাস্তবতা হলো এক্ষেত্রে যুক্তিসঙ্গত এবং যৌক্তিক সবকিছুই মেনে নিয়েছে ইরান- যারমধ্যে আছে পারমাণবিক কার্যক্রম ব্যাপকভাবে সীমিত ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়মিত পরিদর্শনের বিষয়টি। এমনকি ইরান একটি কাঠামোর আলোকে উচ্চসমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদও সম্পূর্ণভাবে অপসারণও করতে রাজি হয়েছে।’

ওই প্রতিবেদন বলছে, ‘ট্রাম্প আলোচনা নিয়ে কোনো কথা বলছেন না। তিনি বলছেন আত্মসমর্পণ নিয়ে—এমন আত্মসমর্পণ যেখানে জাতীয় ইচ্ছাশক্তিকে বিসর্জন দিতে হবে, সামরিক ক্ষমতা দুর্বল করতে হবে এবং ইরানকে নির্ভরশীলতার দিকে ফিরে যেতে হবে। যুক্তরাষ্ট্র কোনো আশ্বাস দিতে চায় না। তারা চায় ইরানকে নিরস্ত্র করতে। যার উদ্দেশ্য হলো ইরানকে অপমান ও খণ্ডবিখণ্ড করা।’

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস দুদিন আগে এক প্রতিবেদনে জানায়, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় তাহলে ইউরেনিয়ামের সব মজুদ অপসারণ করতে হবে, দূরপাল্লার মিসাইল একটি নির্দিষ্ট সংখ্যায় নামিয়ে আনতে হবে, প্রক্সি বাহিনীকে সহায়তার কৌশল পরিবর্তন করতে হবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বাদ দিতে হবে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

সর্বশেষ সংবাদ

১৩৬ কোটি টাকা আত্মসাৎ, রিমান্ডে সালমান এফ রহমানকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ