spot_img

আর্জেন্টিনাকে হারানো সেই কোচকে বিশ্বকাপে যুক্ত করল তিউনিসিয়া

অবশ্যই পরুন

২০২২ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা একটি ম্যাচ হেরেছিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আবর ২-১ গোলে হারিয়ে দিয়েছিল আলবিসেলেস্তেদের। ওই হারের ক্ষত ভুলে পুনরায় নিজেদের জাগিয়ে লিওনেল মেসিরা পরে পৃথিবীকেই চমকে দেয়। বিশ্বকাপের শিরোপা জিতে নেয় শুরুর ধাক্কা হজমের পর।

সৌদির আরবের বিপক্ষে আর্জেন্টিনার ওই হারের পেছনের কারিগর ছিলেন হার্ভে রেনার্ড। কোচ পুরো দলকে বিরতিতে এমনভাবে উজ্জীবিত করেছিলেন, ম্যাচটা শেষ পর্যন্ত তারাই জিতে নেয়। পেনাল্টিতে মেসির গোলে আর্জেন্টিনা ১-০ গোলের লিড নেয়। দ্বিতীয়ার্ধে ফিরে সৌদি ২ গোল শোধ দেয়। পরের গল্প তো সবারই জানা।

হঠাৎ হার্ভে রেনার্ডকে নিয়ে আলোচনা করার কারণ ভিন্ন। অভিজ্ঞ এই কোচকে আজ নিয়োগ দিয়েছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। দলের প্রধান কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে।

তিউনিসিয়ার প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজয়ের পর ড্রেসিংরুমে অসন্তোষ ও অস্থিরতা তৈরি হয়। এর জের ধরেই লামুশিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের ঘোষণা দেয় তিউনিসিয়া ফুটবল ফেডারেশন।

ইএসপিএনের সূত্র অনুযায়ী, ৫৭ বছর বয়সী রেনার্ড মঙ্গলবার বিকেলে মেক্সিকোতে পৌঁছাবেন, যেখানে বর্তমানে তিউনিসিয়া দল অবস্থান করছে। একই দিন সন্ধ্যায় মনতেরেতে তিনি দলের প্রথম অনুশীলন সেশন পরিচালনা করবেন।

এই নিয়োগের মাধ্যমে রেনার্ড তৃতীয়বারের মতো ভিন্ন তিনটি দেশের হয়ে পুরুষদের বিশ্বকাপে কোচিং করাবেন। এর আগে তিনি ২০১৮ সালে মরক্কোকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে দলটি একটি ড্র ও দুটি পরাজয় নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কোচ হিসেবে তিনি আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দিলেও পরবর্তী দুই ম্যাচে হেরে নকআউট পর্বে উঠতে পারেননি।

এছাড়া ২০২৩ নারী বিশ্বকাপে ফ্রান্স নারী দলের প্রধান কোচ ছিলেন রেনার্ড। সেই আসরে তার দল কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয়। বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম ঘটনা, যেখানে কোনো দল টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ খেলার পরই প্রধান কোচকে বরখাস্ত করেছে।

অন্যদিকে, ৫৪ বছর বয়সী সাবরি লামুশির বিদায়ের পেছনে শুধু সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের লজ্জাজনক হারই নয়, ফেডারেশন ও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েনও ভূমিকা রেখেছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

পূর্ণ শক্তির দল নিয়েই আমরা মাঠে নামছি: বাংলাদেশ অধিনায়ক

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারানোর পর এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ। চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে কাল থেকে শুরু...

এই বিভাগের অন্যান্য সংবাদ