spot_img

রংপুরের বিপক্ষে জয় দিয়ে সিলেট পর্ব শেষ সিলেটের

অবশ্যই পরুন

দারুণ শুরুর পর খেই হারিয়ে ফেলেছে রংপুর রাইডার্স। বিপিএলের চলতি আসরে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে ফুরফুরে মেজাজে থাকা দলটির এরপর টানা তিন ম্যাচে হেরেছে। আজ সোমবার দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানসের কাছে রংপুর হেরে যায় ৬ উইকেটে।

মাত্র ১১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় সিলেট। উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। মাত্র ২২ বলে ৩৩ রান করে আউট হন ওপেনার তৌফিক খান। আর পরের উইকেটে ব্যাট করতে নেমে ২৬ বলে ২১ রান করেন ডানহাতি ব্যাটার আরিফুল ইসলাম। এছাড়া আফিফ ১২ ও ইথান ব্রুকস ০ রানে আউট হন।

এরপর মঈন আলীকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। মাঠ ছাড়ার আগে ফিফটি তুলে নেন ইমন। অপরাজিত থাকেন ৪১ বলে ৫২ রানে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় রংপুর। মাত্র ৬ রানে দুই ওপেনার কাইল মায়ার্স ও তাওহীদ হৃদয় আউট হন। নাসুম আহমেদের বলে ডাক মারেন মায়ার্স। ৪ রান করে শহীদুল ইসলামের শিকার হন হৃদয়।

চারটি চার মেরে দারুণ শুরু করা লিটন ফেরেন ১২ বলে ২২ রান করে। পাওয়ার প্লেতে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর।

১১ম ওভারে চতুর্থ উইকেট পড়লেও রান সেভাবে বাড়েনি। ১৭ রান করা ইফতিখার আহমেদ ৪০ রানের জুটি গড়ে ফিরে যান। তারপর শুরু হয় ধস। একশ রান করা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

১৬তম ওভারে নাসুম আহমেদের টানা দুই বলে উইকেট হারায় রংপুর। ৯৬ রানে ৯ উইকেট পড়েছিল তাদের। মাহমুদউল্লাহর ব্যাটে একশ পার করে দলটি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ২৩ বলে চার বাউন্ডারিতে ২৯ রান করেন। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন খুশদিল শাহ।

মঈন আলী তার চার ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নেন। তিনটি করে পান নাসুম ও শহীদুল।

সর্বশেষ সংবাদ

প্রযুক্তির বিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশও আগামীর পথে এগিয়ে যাবে: তথ্যমন্ত্রী

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ