spot_img

দেড় দশকে আইসিটি বিভাগে অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ

অবশ্যই পরুন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। এতে বিগত সরকারের দেড় দশকে আইসিটি বিভাগের সংঘটিত অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতার চিত্র তুলে ধরা হয়েছে।

আজ বৃহস্পতিবার আইসিটি বিভাগের ওয়েবসাইটে (www.ictd.gov.bd) এই শ্বেতপত্র প্রকাশ করা হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিটি খাতে বিগত সরকারের সময় গৃহীত বিভিন্ন উদ্যোগে সংঘটিত অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্ত ও গবেষণার লক্ষ্যে গঠিত টাস্কফোর্স দীর্ঘ অনুসন্ধান ও পর্যালোচনার পর শ্বেতপত্রটি চূড়ান্তভাবে প্রস্তুত করে বিভাগে দাখিল করেছে।

এতে আরো বলা হয়, শ্বেতপত্রে গত দেড় দশকে আইসিটি বিভাগের বিভিন্ন কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা এবং কাঠামোগত সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ২০২৫ সালের ৩ এপ্রিল আইসিটি বিভাগের জন্য টাস্কফোর্স গঠন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রজ্ঞাপন জারি করে। টাস্কফোর্স গঠনের মূল উদ্দেশ্য ছিল বিগত সরকারের সময় আইসিটি বিভাগের আওতায় সম্পাদিত সকল চুক্তি, প্রকল্পের ডিপিপি, অডিট রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনার মাধ্যমে অনিয়ম ও অপব্যবস্থাপনার তদন্ত করে একটি সমন্বিত ‘আইসিটি শ্বেতপত্র’ প্রণয়ন করা।

সরকার আশা প্রকাশ করেছে, এই শ্বেতপত্র আইসিটি বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব সেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ