spot_img

সব রাজনৈতিক দলেকে নিরাপত্তা প্রটোকল দেবে অন্তর্বর্তী সরকার: প্রেস উইং

অবশ্যই পরুন

জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে অন্তর্বর্তী সরকার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় পর এ সিদ্ধান্ত।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তি একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এই প্রটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণ তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন, সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।

এছাড়া, গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ নকআউটে প্রথম গোল এবং যোগ করা সময়ে গনসালো রামোসের নাটকীয় জয়সূচক গোলে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ