spot_img

নারী বিশ্বকাপে দল বাড়াচ্ছে আইসিসি

অবশ্যই পরুন

নারী ওয়ানডে বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। সবশেষ আসরে ৮ দল খেললেও সামনের আসরে আরও দুটি দল বাড়াতে চলেছে আইসিসি।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

সবশেষ নারী বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। এবার দল সংখ্যা বাড়ায় আগামী আসরেও বাংলাদেশের খেলার পথ প্রশস্ত হয়েছে।

আইসিসির এমন উদ্যোগের পেছনে কাজ করেছে গত আসরের সফলতা। ভারতে আয়োজিত সর্বশেষ আসরে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ায় এবার আইসিসিও দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দর্শক উপস্থিতি স্পর্শ করেছে নতুন উচ্চতা। পুরো আসরে প্রায় তিন লাখ দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখেছে। এর আগে কখনো কোনো নারী ক্রিকেট ইভেন্টে এত দর্শক উপস্থিতি হয়নি। একই সঙ্গে টেলিভিশন দর্শকেরও রেকর্ড হয়েছে এবার।

অবশ্য, সর্বশেষ আসরের আগেই নারী বিশ্বকাপের প্রাইজমানিও বৃদ্ধি করেছে আইসিসি। এই আসরে মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, আগের আসরের চেয়ে প্রায় ৩০০ শতাংশ বেশি।

উল্লেখ্য, নারী বিশ্বকাপের পরবর্তী আসর মাঠে গড়াবে ২০২৯ সালে।

সর্বশেষ সংবাদ

কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার

দক্ষিণ আমেরিকান দেশ পেরুর সীমান্তবর্তী অ্যামাজন অঞ্চলে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ